মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মো: মফিজুল ইসলাম কাইয়ুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ আবুল কালাম আজাদ কামাল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: সালাউদ্দিন মিন্টু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন মো: ফজলুল হক ফজু সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী- ৪নং আমড়াতলী ইউনিয়ন মো: ফারুক আহমেদ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৭নং ওয়ার্ড, আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন মোঃ হাসান আবুল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ মো: মাসুদ করিম মাছুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ শারিয়ার ইকবাল মজুমদার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লার লাকসাম উপজেলার ১নং বাকই দক্ষিণ ইউনিয়ন কাজী নুর আহমেদ শরীফ চেয়ারম্যান পদপ্রার্থী, কুমিল্লার ২নং দুর্গাপুর ইউনিয়ন মো: খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
প্রকাশকাল : মঙ্গলবার, ১ মে, ২০১৮

গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুরগামী ডেমু ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৩৫) নামের এক কাঁচাফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ১লা মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লোহাগাছ সাতরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিঙ্গা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। সে বৈরাগীরচালা গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে ভাড়া থেকে শ্রীপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঁচা ফল ক্রয় করে ঢাকায় সরবরাহ করত।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর ষ্টেশন মাস্টার হারুনুর রশিদ জানান, নিহত আব্দুর রহমান আজ দুপুরে লোহাগাছ এলাকার বিভিন্ন বাড়ি থেকে কাঁচা আম ক্রয় করে লোহাগাছ সাতরাস্তা মোড় সংলগ্ন রেল লাইনে বসে ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে জয়দেবপুর গামী ডেমু ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হয়। এতে তার শরীরের একাংশ লোহাগাছ পড়লেও অর্ধাংশ বিন্দুবাড়ী গিয়ে পড়ে। এঘটনায় নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর